ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিক্যালের মর্গের চরম দুরবস্থা। মর্গে নেই কোনো আধুনিক উপকরণ ও লাশ সংরক্ষণের ব্যবস্থা। লাশ কাটার জন্য নেই আধুনিক করাত। এখনো দা দিয়ে কাটা হচ্ছে লাশ। মর্গের লাশ রাখার দুটি ফ্রিজই নষ্ট। দীর্ঘ ২০ বছরেও একটি আধুনিক মর্গ নির্মিত হয়নি। মর্গের জন্য জনবলের পদ সৃজন করা হয়নি। হাসপাতালের অন্য বিভাগ থেকে ডেপুটেশনে লোক দিয়ে মর্গের কার্যক্রম চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে একাধিক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হচ্ছে। কিন্তু জনবল ও লজিস্টিক সাপোর্ট না থাকায় ময়নাতদন্ত কাজ ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে রিপোর্ট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রামে একটি আধুনিক মর্গ স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়। এজন্য ১০তলা বিশিষ্ট একটি ভবনের নকশা প্রণয়ন করা হয়। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতাল এলাকায় গত ২০০৬ সালে একতলা বিশিষ্ট একটি স্থাপনা নির্মাণ করা হয়। কিন্তু জনবলের কোনো পদ সৃজন করা হয়নি। নেই পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান, লাশ কাটার ডোম। জনবল নিয়োগ ছাড়াই মর্গের কার্যক্রম পরিচালিত হচ্ছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments