ডেস্ক রিপোর্ট: সহপাঠী বন্ধুদের ইফতার মাহফিল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে রড, লাঠিসোঁটা দিয়ে হামলা করে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা তো নয়ই, শিক্ষাঙ্গনের কর্মকর্তা থেকে কর্মচারী, সাধারণ জনগণ কিংবা গণমাধ্যম, কেউই আজ ছাত্রলীগের সন্ত্রাস থেকে নিরাপদ নয়। নিজেদের দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, সন্ত্রাসের তথ্য যাতে গণমাধ্যমে উঠে না আসে, সেজন্য তারা মুক্ত ও বস্তনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে চাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর টার্গেট করে হামলা করছে।
নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজাতীয় সন্ত্রাসী কার্যকলাপ নতুন কিছু নয়। এরা নিজেদের মন ও মগজে পতিত একদলীয় বাকশাল ও সন্ত্রাসবাদী চেতনা লালন করে। এরা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিংবা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী নয়। তাই এই চিহ্নিত গোষ্ঠীকে ছাত্র, জনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শধারী গণমাধ্যম তথা সকল শ্রেণী-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
সব মন্তব্য
No Comments