কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে একটি মুদি মনোহারি, কাপড় ও জুতা-কসমেটিক্সের এবং ইলেকট্রনিক্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও দু’টি দোকান। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.ফয়সাল আহমেদ বলেন, খবর পেয়ে ওইরাতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান সম্পুর্ন পুড়ে গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ সাংবাদিকদের জানান, আপাতত ক্ষতিগ্রস্তদের কিছু টিন ও নগদ টাকা দেয়া হবে। এছাড়া পরিদর্শন রিপোর্ট জেলায় পাঠানো হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments