ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাঙ্গালী জাতীর মহান অর্জন স্বাধীন বাংলাদেশের ৫৩ তম বিজয় মাসের (১ ডিসেম্বর) সূচনা লগ্নে জাতির বীর শহীদ মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ বাঙ্গালীর শহীদী রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ ১ ডিসেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দিবসে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পন করা হয়। মাল্যদান শেষে শপথ উচ্চারণ করে বলা হয় “বাঙ্গালী জাতির স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা অবদান দেশী বিদেশী কোন ষড়যন্ত্রই কেড়ে নিতে পারবে না। ইতিহাস ঐতিহ্যকে কেউ মুছে দিতে পারবে না। দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক ধর্মনিরপক্ষ বাংলাদেশ শত বাঁধার মুখে মাথা তুলে দাড়িয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।” শিখা চিরন্তনে পুষ্পমাল্য দান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড বেনজীর আহমেদ, কমরেড মোতাসিম বিল্লাহ সানী, ঢাকা মহানগর নেতা কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড জাকির হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments