বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ২০২৬ সালের ÔQS World University Rankings 2026: Top Global UniversitiesÕ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকারী করেছে। উল্লেখ্য, গতবছরের র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ সেরা হয়েছিলো।
বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য QS বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০ এবং শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে স্কোর ৬ দশমিক ৯০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া, শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০ অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে স্কোর ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০ এবং ছাত্র বৈচিত্র্যে স্কোর ১ দশমিক ৩০ পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। ‘সাসটেইনেবিলিটি’ বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৫৪ দশমিক ২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
সব মন্তব্য
No Comments