সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ষাটের দশকে বঙ্গবন্ধুর সফরকৃত স্মৃতি বিজড়িত বিল তাজপুর গ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশরাফ এমপি স্মৃতি সংসদের আয়োজনে বুধবার সকালে চলনবিল অধ্যুষিত বিল তাজপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশরাফ এমপি স্মৃতি সংসদের সভাপতি মোঃ তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইটালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, তাজপুর গ্রামের মোঃ জিল্লুর রহমান, খয়ের উদ্দিন, প্রাক্তন শিক্ষক মোঃ জোবান আলী প্রামাণিক প্রমুখ।
বক্তারা বলেন, ষাটের দশকে চলনবিল দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশরাফ এমপির আমন্ত্রণে তাঁর জন্মভুমি এই বিল তাজপুর গ্রামে আসেন। গ্রামবাসীর আয়োজনে ওই দিন দুপুরের খাবার খাবার খান তিনি। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে এখনও ধারণ ও লালন করে আসছেন তাজপুর গ্রামবাসী। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মাহে আলম।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments