ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধোলাইখাল রায়সাহেব বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় তুষার নামে এক পোশাক শ্রমিকের বিশেষ অঙ্গ (লিঙ্গ) কেটে ফেললেন দ্বিতীয় স্ত্রী নার্গিস। পরে নিজেই স্বামীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ওয়ারী ধোলাইখাল রায় সাহেব বাজার নাভানা টাওয়ারের পেছনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নার্গিস জানান, তিনি তুষারের দ্বিতীয় স্ত্রী। তার বড় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। গত মার্চ মাসে তার স্বামী আরও একটা বিয়ে করেন। সেই স্ত্রীকে নিয়ে নদীর ওইপার কেরানীগঞ্জ এলাকায় থাকেন।
তিনি আরও বলেন, তার অনুমতি না নিয়ে তিনি আরেকটা বিয়ে করেছেন এবং আমার কাছে প্রথমে সেটা অস্বীকার করেছেন। এ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আমার স্বামী একটি গার্মেন্টসে চাকরি করেন। বেতন পান ১০ হাজার টাকা। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আমাদেরও একটি ছয় মাস বয়সের মেয়ে আছে। একপর্যায়ে কিছুদিন আগে তিনি আমার কাছে বিয়ের কথা স্বীকার করেন।
আজকে আমার স্বামী তুষার বাসায় ঘুমিয়ে ছিলেন। এইসব ক্ষোভের কারণে ঘুমন্ত অবস্থায় ছোড়া দিয়ে আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলি। পরে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, প্রচণ্ড জিদের কারণে আমি এই কাজ করেছি। তবে আমি অন্যায় করেছি।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হাসপাতালে তুষারের চিকিৎসা চলছে। তার সম্পূর্ণ পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। নার্গিস বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
এদিকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন হাওলাদার জানান, হাসপাতাল থেকে খর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে এবং স্পট ঘুরে জানা যাবে ঘটনাটি কোন থানায় পড়েছে। তবে তুষারের স্ত্রী পুলিশ হেফাজতে আছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments