আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর) সেতারগঞ্জ: দিনাজপুরের ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকলের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে মরিচায় ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চিনিকলের উৎপাদন বন্ধ থাকায় মিলের যন্ত্রপাতি, ভবন ও অন্যান্য সম্পদ অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, একসময় এই চিনিকলে হাজারো শ্রমিক-কর্মচারী কাজ করলেও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর এখন মিল এলাকা প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে কোটি কোটি টাকার সম্পদ রক্ষণাবেক্ষণের অভাবে অকারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সচেতন মহলের দাবি, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে দেশের সম্পদ অযত্নেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments