বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১৫জন মেধাবী শিক্ষার্থী ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ৩০ নভেম্বর বুধবার এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. নায়লা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী স্বাগত বক্তব্য দেন। এসময় এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি খুশি কবির উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভালো ফলাফলের সঙ্গে সুউচ্চ নৈতিক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- মো. জসিম উদ্দিন, রুমানা বিনতে আজগর, আদিব শাহরিয়ার জামান, ইবতিদা তাহেরা আজিজ, শাহ মোহাম্মদ সুজা-উদ-দৌলা, আসমা আক্তার আঁখি, মনিকা ইসলাম খান, মো. শরিফ হোসেন, নাজিয়া আফরিন, সুচি চাকী, মো. রিফাত হাসান রুবেল, শরিফুল ইসলাম, সাদিয়া আঞ্জুম যমুনা, সাবরিনা রশিদ এবং মো. মাসুদ রানা।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments