সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বাংলানিউজ টুয়েন্টিফোর ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা মানববন্ধন করে।
১৮ জুন রবিবার সকাল ১১ টায় জামালপুর দয়াময়ীস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানের সাভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি কমরেড মোজাহারুল হক,সাধারন সম্পাদক কমরেড মারুফ আহমেদ খান মানিক,বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাফিজুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বাবু চেয়ারম্যানসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন সাংবাদিক নাদিম হত্যার সাথে জরিত সকল আসামীকে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে এবং আসামীদের সর্বচ্চো শাস্তি প্রদান করতে হবে। বক্তারা আরও বলেন,সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্য ভিন্নখাতে নেয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments