স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। অধিবেশন পরিচালনার জন্য মনোনীত সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতে স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করা হলে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হন বলে জানা গেছে।
নতুন স্পিকার নির্বাচনের পর অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। তিনি ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments