ইবি প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের সন্ধানের দাবি এবং স্বৈরাচার শেখ হাসিনার হুকুমে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
উপস্থিত ছিলেন ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, নুরুরদ্দিন, রাফিজ সহ শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।
এসময় নেতাকর্মীদের হাতে আবার মাটি আমার মা, আয়নাঘর হবে না; মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিচার চাই; গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই; গুমের শিকার সকালের সন্ধান চাই; ইলিয়াস আলীকে ফেরত চাই; চৌধুরী আলম কে ফেরত চাই ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির যত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, পাশাপাশি যাদের গুম করা হয়েছে এবং নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত ছিলো তাদেরকে অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া জুলাই গুণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞে যারা মেতেছিলো তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, গত ১৭ বছরে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। তারা শুধু হত্যাকাণ্ডের মধ্যেই থেমে থাকেনি, গনহত্যা চালিয়েছে। পাশাপাশি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিয়ন্ত্রণে নিতে না পারলে তখন তারা সর্বশেষ পন্থায় হিসেবে গুম কে বেছে নিয়েছে। এই গুমের মাধ্যমে পুরো বাংলাদেশকে গুমের রাজ্যে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। এই গুমের শিকার হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও। আমার ভারত সরকারের প্রতি আহ্বান থাকবে অতি দ্রুত পতিত শেখ হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে দিন। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার দেখতে চাই। আমরা শত শত ভাই বোনদের আহাজারি সহ্য করতে পারছি না।
শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, খুনি হাসিনা ২৬৯৯ জন কে বিনা বিচারে হত্যা করেছে, ১৬৭৭ জন বিএনপির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছে, ৬৭৭ জন গুমের শিকার হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এখনো গুম রয়েছে। সিলেটের এম ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম, সুমন, সুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। আজকে মানবাধিকার দিবসে বর্তমান সরকারের কাছে আমরা খুনি হাসিনার বিচার চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ছি, জাতীয়তাবাদী ছাত্রদল লড়ছে। দেশের কল্যাণে, দলের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের জীবন দিতে আমরা একটি পা ও পিছুপা হবো না।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments