প্রবাসী ডেস্ক: বাংলাদেশ দূতাবাস, রোম-এ যথাযোগ্য মর্যাদায় ০৭ অক্টোবর ২০২৪ তারিখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে, দিবসটি উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। অতঃপর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর উপর একটি দুই মিনিটের ভিডিও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে অনুষ্ঠিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তাঁরা আলোচনায় একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ ও তাদের অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত জনাব এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে 'প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার'- বিশ্ব শিশু দিবসের এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ শিশু অধিকার সনদ ও বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিতে সকলের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত হক বলেন, শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে তাদের মাঝে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে মেধা ও মননের বিকাশ ঘটে। রাষ্ট্রদূত দূতাবাসের কার্যক্রমে শিশুদের অধিকার নিশ্চিত ও প্রাধিকারের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে শিশুদের অংশগ্রহণে তাদের সৃষ্টিশীল ও মনস্তাত্বিক বিকাশের জন্য সময় সময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments