প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন হতে একটি মৃত বাঘ উদ্ধার করেছে। রোববার সকালে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক বনের ভিতর হতে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করে।
বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে অর্ধগলিত একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক ১মাস পূর্বে মারা গেছে তিনি জানান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায় নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments