নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকার ঈদগাহ মাঠে আয়োজিত মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লীদের গণপিটুনির স্বীকার হয়ে ভাইরাল হওয়া বিটুল স্বৈরাচারের দোসর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি যুবদলের দুরতম কেউ নয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কেন্দ্রীয় যুবদল।
রবিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি 'র মাধ্যমে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি'র বরাত দিয়ে বার্তা প্রেরক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিটুল নামে জনৈক এক ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকার ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লীদের গণপিটুনির স্বীকার হয়েছে। দু:খজনক ভাবে এশিয়া পোস্ট সহ কয়েকটি গণমাধ্যমের সংবাদে বিটুল কে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে বিটুল টেপ্রিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি। স্বৈরাচারের দোসর বিটুলের সাথে যুবদলের দুরতম কোন সম্পর্ক নেই।তাই যুবলীগের রাজনীতির সাথে জড়িত একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দু:খজনক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল স্পষ্ট করে জানিয়ে দিতে চায় কোন ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেয়াইনী কর্মকাণ্ড চালানোর সুজোগ নেই।
উল্লেখ্য, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী এলাকায় গত শনিবার ঈদের নামাজ শেষে একদিন ব্যাপী মেলায় অস্থায়ী দোকান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে চাঁদা আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লীদের ক্ষোভে গণপিটুনির স্বীকার হয়ে বিটুল নামের একজন আহত হোন। পরে আহত বিটুল কে কেন্দ্র করে টেপ্রিগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে সামজিক মাধ্যম সহ কয়েকটি গণমাধ্যমে 'চাদাবাজীর অভিযোগ যুবদল নেতা গণপিটুনির স্বীকার ' শীর্ষক নিউজ ভাইরাল হয়ে যায়। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল আনুষ্ঠানিক ভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় অবস্থান পরিস্কার সহ চাদাবাজের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দৈনিক জনকণ্ঠ কে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশকে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছি। বিটুল নামের ওই ব্যক্তিকে কেন্দ্র করে যুবদলের নাম জড়ানো খুবই দু:খজনক। তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকা পঞ্চগড় ২(বোদা-দেবীগঞ্জ) কে দূর্নীতি ও মাদকমুক্ত গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে। এবং সেই লক্ষ্যে কাজও শুরু হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments