স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবের আলম খান রবিনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেইসঙ্গে দলটির নেতারা বলেছেন, মিথ্যা মামলায় রবিনকে ফাঁসানো হয়েছে। তাকে দ্রুত মুক্তি না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
বৃহস্পতিবার বিকালে কাকরাইলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা, সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. মো. রেজাউল ইসলাম ভূইঁয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান- তারেক এ আদেল, সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক-মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- সুজন দে, আকতার হোসেন দেওয়ান, শরফুদ্দিন আহমেদ শিপু, শেখ মাসুক রহমান, মাহবুবুর রহমান খসরু, নেয়ামত উল্লাহ নবু, এম এ সাঈদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা হত্যা সন্ত্রাস ও কোনো অনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। মতিঝিল থানার সভাপতি জুবের আলম খান রবিনকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সরকার ও প্রশাসনের কাছে রবিনের নামে মামলাটি প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবি জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুবের আলম খান রবিনের মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মামলাটি পুনঃ তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন, উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments