বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টুর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ও তার পরিবারের সদস্যরা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ফেসবুক পেইজ পরিচালনার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী সিআইডির উপ-পুলিশ পরিদর্শক আসিক আলী।
শনিবার(২৬ জুন) দুপুরে স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সেন্টুকে নির্দোষ দাবী করে তার মুক্তি চাওয়া হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাজীব হাসান শাপলা বলেন, নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মারফত আলীর ছেলে মিঠুর স্ত্রী ঘুষ দিতে না পারায় পুন্ডুরী দাখিল মাদ্রাসায় চাকরি পাননি। ঘুষে দাবীর এ বিষয়টি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টু ফেসবুকে তুলে ধরেন।
অথচ গত ২৫শে জুন বড়াইগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ডেইলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে খোলা ওই ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারকে নিয়ে ইতিবাচক প্রচারণা চালাতেন সেন্টু যার প্রমাণ পেইজেই রয়েছে। সেখানে কোনরুপ সরকার বিরোধী প্রচারণা ছিল না।
মোস্তাফিজুর রহমান সেন্টুর স্ত্রী জান্নাতুল আলিয়া বিথী বলেন, আমার স্বামী সবসময় সরকারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। সিংড়া উপজেলার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট করার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করে তাকে গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। ফেসবুক পেইজের প্রতিটি পোস্ট ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে আনীত অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রানা আহমেদ, সেন্টুর বোন রুবিনা আক্তার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments