ডেস্ক রিপোর্ট: সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা/মহানগর/ উপজেলা ও থানা/ পৌর শাখার নেতাদের সমন্বয়ে ‘সাংগঠনিক টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এই নির্দেশের কথা জানানো হয়েছে।
গত ১০ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠিতে বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সকল শাখায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে সারাদেশে সাংগঠনিক টিম গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, সংগঠনে সারাদেশের সকল জেলা/মহানগর শাখার অধীন উপজেলা/ থানা/ পৌর শাখা আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা/মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম গঠন করতে হবে। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট জেলা/মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনাসাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত উপজেলা/থানা/ পৌর শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, সকল উপজেলা/থানা/ পৌর শাখার অধীন ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম করবেন। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments