কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে শুক্রবার সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান মো.আবি শাহানুর খান ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ, কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ এবং সহকারী মো.আল আমিন।
কর্মশালায় উপজেলার লতাচাপলী এবং ধুলাসার ইউনিয়নের নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহ-সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments