ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।
এ শিক্ষাবোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন। বিভাগে ছাত্রদের পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬১.৪৯ শতাংশ।
শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল www.educationboardresults.gov.bd থেকে অথবা এসএমএসের মাধ্যমে জানা যাবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments