ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষাপটে আজ শুক্রবার ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী এই বাস সার্ভিস আবার চালু হলো।
আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এ বাস চলাচল করবে।
আজ সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
করোনার কারণে এই বাস সার্ভিস প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন এই সার্ভিস আবার চালু হওয়ায় পর্যটক বৃদ্ধি পাবে। মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে।
দুই দেশের মধ্যে সাশ্রয়ী-জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এই বাস সার্ভিস, যা ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।-প্রথম আলো
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments