রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। ৩০ জুন বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বানারীপাড়ায় ১২ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ও উজিরপুর উপজেলায় ১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে,বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের রায়েরহাট ব্রিজের দক্ষিণ পাশে কুন্দিহার গ্রামে ও উজিরপুর পৌরসভা লাগোয়া উপজেলার শিকারপুর ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত বানারীপাড়া ও উজিরপুরের অতীত ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার মানসে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলমের উদ্যোগে তার নির্বাচনী এলাকা এ দু’উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য এ বরাদ্দ দেওয়া হয়। এদিকে বানারীপাড়া ও উজিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের মহতী উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে এ দু’উপজেলাবাসী কৃতজ্ঞচিত্তে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments