ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার পয়গ্রামে খালা বাড়িতে বেড়াতে এসে মোঃ শমী উদ্দিন আকাশ (১২) নামের এক কিশোর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, কিশোর শমী উদ্দিন আকাশ তার নানার সাথে খালার বাড়িতে বেড়াতে এসে এলাকার ছেলেদের সাথে পুকুরে সাতার কাটতে গিয়ে দুপুর ১.৪০ মিনিটে পানিতে ডুবে যায়। সাথে সাথে তার সঙ্গীদের খবরে আশেপাশের লোকজন পুকুরে নেমে খোজুখুঁজি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সে যশোর কতোয়ালী থানার উপশহর এলাকার মোঃ লোকমান উদ্দিনের পুত্র।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments