পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আমিরুল ইসলামকে ঘিরে অনিয়মিত অফিস উপস্থিতি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে। সম্প্রতি তার কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আনুষ্ঠানিক ছুটি গ্রহণ ছাড়াই তিনি টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ বিতরণ সংক্রান্ত কাজে বিলম্ব হওয়ায় সেবাপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে ফাইল নিষ্পত্তি ও অনুমোদন প্রক্রিয়া থমকে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনেক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করে মো. আমিরুল ইসলাম বলেন, আমি দায়িত্ব পালনে অবহেলা করিনি। জরুরি কারণে দুই দিন বাইরে ছিলাম। ঊর্ধ্বতন মহাপরিচালকের (ডিজি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। বিধি অনুযায়ী ছুটির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি অফিস সময়সূচি পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য দেখেছেন, তবে এখনো তার কাছে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পৌঁছায়নি। এদিকে সেবাপ্রত্যাশীরা বলছেন, সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তার অনুপস্থিতি জনসেবায় প্রভাব ফেলে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে এবং অনিয়ম থাকলে তা নিরসনে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments