সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মো. আলাল (২৬) ও তার ভাই মো. দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭),স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মো. শামীম (২৭)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবির পপনের নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
এ সময় বাটন ফোন ৫টি, অ্যান্ড্রয়েড ফোন ৯টি, আইফোন ১টি, সিমকার্ড ৪১টি, মেমোরি কার্ড ২টি, ডেবিট/ক্রেডিট কার্ড ৪টি,পাসপোর্ট ২টি, জাতীয় পরিচয়পত্র ৫টি, ল্যাপটপ ১টি, সিপিইউ ২টি, মনিটর ১টি, নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয় । পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এরা জুয়া খেলে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। প্রত্যকেই বাড়ি করছে, সবার বাড়িই রাজপ্রাসাদ।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments