স্টাফ রিপোর্টার: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলার বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিস দেওয়া হবে কিনা এটাও বলা হয়নি।বিষয়টা এখনো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
আজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে উপদেষ্টা এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, মানবাধিকারের অফিস দিলেই সবঠিক হয়ে যাবে, না দিলেই হবেনা-এটা মনে করার কোনো কারণ নাই।খুব অল্পকিছু দেশেই তাদের অফিস আছে।আমরা দেখছি আমাদের প্রয়োজন আছে কিনা।জুলাই-আগস্টের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্টফাইন্ডিং মিশনের প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, তারা প্রতিবেদন তৈরি করছে।তারা জানিয়েছে প্রতিবেদন দিতে আরো এক মাসেরমতো সময় লাগবে।
‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলাও জুলাই-আগস্টের ঘটনায় জাতিসংঘের অন্যান্য টিমের যে কাজ, তা সম্পর্ক যুক্তকিনা’ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এদুটাকে খুবরিলেটেড মনে করিনা।আমরা একটা সুনির্দিষ্ট কাজে তাদেরকে আসার জন্য ইনভাইট করেছি।সার্বিকভাবে আমরা জানি যে, মানবাধিকার নিয়ে সমস্যা ছিল।আমরা সে সমস্যার সমাধান চাই।বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়।তাদের এবং আমাদের লক্ষ্য এক।আমরা কীভাবে কাজ করব, পরস্পরকে সহায়তা করব-সেটা আমাদের দেখতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments