স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এর আগে বৈঠকটি বিকাল ৩টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল।
সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব। প্রথম ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রশ্নের জবাব দেবেন।
এদিন প্রশ্নোত্তর পর্বে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
বৈঠকে বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
কার্যসূচি অনুযায়ী, সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম সুন্দরবন এলাকায় জলদস্যুদের উপদ্রব নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়া এস এ জিন্নাহ কবীর মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর ও শিবালয় উপজেলাকে নদীভাঙন থেকে রক্ষার বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
অন্যদিকে, মাছুম মোস্তফা নেত্রকোণা-বিরিশিরি সড়কের ডেউটুকোন ঘাট এলাকায় কংশ নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি সংসদে উত্থাপন করবেন।
এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করবেন।
বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত থাকবে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments