ডেস্ক রিপোর্ট: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল বিভাগ।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইদ্রিস আলী (৪২) ২। রুহুল আমিন (৪০) ৩। জহিরুল ইসলাম (২৯) ৪। ফিরোজ উদ্দিন (৩৭) ৫। শাহজাহান (২৯) ও ৬। রাশেদুল ইসলাম (২০)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ০৭:২০ ঘটিকায় বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এই আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বুধবার (১ এপ্রিল) সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments