বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি ইউনিট ( B Unit ), ১ম বর্ষ বি.এ. (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ ০৮ মার্চ ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় অঞ্চলের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় অঞ্চলের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৩৩ হাজার ৪শ’ ২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments