স্টাফ রিপোর্টার: সারাদেশের ৬০ লক্ষ দোকান ও রিটেইল কর্মচারীদের ঈদের আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবীতে আজ ২৩ মে, ২০২৫ শুক্রবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দোকান কর্মচারী ঈদ বোনাস র্যালী অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক্ আমিন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সর্বজনাব কামরুল হাসান, হযরত আলী মোল্লা, পরেশ বাবু, মোঃ দিদার হোসেন, আব্দুস সালাম, মোঃ ফজল হক, মিসেস আলেয়া বেগম, মোঃ রফিকুল ইসলাম, মিসেস সিমা আক্তার, সুরাইয়া জেসমিন রুমা, মোঃ বাবুল বেপারী, মোঃ খলিলুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল ষ্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন,বিউটি পার্লার, ওষুধের দোকান এই ১০টি সেক্টরে প্রায় ৬০ লক্ষাধিক দোকান ও রিটেইল কর্মচারী কাজ করে। দোকান ও রিটেইল কর্মচারীরা সারাদেশের মানুষের ঈদকে সুন্দর করতে এবং মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য ঈদের আগের মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া কাজ করে। কখনো কখনো সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত এদের কাজ করতে হয়। কিন্তু দুঃভাগ্য যে এই কর্মচারীরাই অধিকাংশ ক্ষেত্রে ঈদ বোনাস পায় না, এদের ঠিক মতো বেতন-ভাতা পরিশোধ করা হয় না।
বক্তারা আরো বলেন, আগামী ৭ জুন পবিত্র ঈদ (ঈদ-উল-আযহা)। ঈদ উপলক্ষে শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস এখন আর মালিকদের ইচ্ছার বিষয় না বরং ঈদ বোনাস এখন শ্রমিক কর্মচারীদের আইন সংগত অধিকার। বছরে দুইটি ঈদে দেশের সকল শ্রমিক কর্মচারীরা ২টি ঈদ বোনাস পেয়ে থাকেন। প্রত্যেকটি ঈদ বোনাসের পরিমান ১ মাসের বেতনের সমান। কিন্তু ব্যতয় ঘটে কেবল মাত্র দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীদের ক্ষেত্রে। তাই ঈদের আগে সারাদেশের দোকান ও রিটেইল কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা পরিশোধের দাবী জানান।
সমাবেশ থেকে বক্তারা বলেন “ ঈদের আগে সারাদেশের ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী ঈদ বোনাস ও বেতন-ভাতা না পেলে সকল দোকান ও রিটেইল কর্মচারীদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments