নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সেলিম মোর্শেদ মানিকের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সাংগঠনিক সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা চেয়ারম্যান সরকারের উন্নয়নের শতভাগ সুফলতা উপজেলাবাসীর মাঝে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments