বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকাস্থ স্পেন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও ডেপুটি হেড অব মিশন মিজ এমিলিয়া সেলিমিন রিডন্ডো আজ ২৮ জুন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে বাংলাদেশ-স্পেন কূটনীতিক সম্পর্কের ৫০বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আগামী অক্টোবর মাসে দূতাবাসের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আলোচনা করেন। এবিষয়ে মিজ এমিলিয়া সেলিমিন রিডন্ডো উপাচার্যের সহযোগিতা কামনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে সর্বাতœক সহযোগিতার আশ্বাস দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারেও আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments