মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর চারঘাট চকপাড়া একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১ টার দিকে জেলা ডিবির একটি টিম অভিযান চালিয়ে ২০০ ফেনসিডিলসহ দুই জন আসামীকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় চারঘাট মোক্তারপুর চকপাড়া গ্রামের মৃত রহিমউদ্দিনের ছেলে মাদক সম্রাট বাবু (২৪) বাড়ীতে অভিযান চালায়।
এসময় বাবুর ঘর থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। (যাহার আনুমানিক মূল্য ৪,০০,০০০/- টাকা)। এ সময় পুলিশের উপস্থিতি দেখে বাবু পালিয়ে গেলেও অন্য ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় চারঘাট মডেল থানায় বাবুকে পলাতক আসামী করে ও মুক্তারপুর চকপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, চারঘাট হলিদাগাছী হাইস্কুল এলাকার ইউনুস আলীর ছেলে নাহিদ ইসলাম এনামুলকে আসামী করে মামলা দায়ের করা হয়। পলাতক আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments