জাকির হোসেন আজাদী: ব্যস্ত সময় পার করছেন বতর্মান সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী লাকি হামিদ। তিনি জানালেন তার একক সিঙ্গেল নাটক প্রচারের অপেক্ষায় আছে। নাটকটির নাম ডিভর্সি। নাটকটি পরিচালনা করেছেন তরুন নির্মাতা ওমর ফারুক রিয়াজ। আর এই নাটকটা তার প্রথম ডিরেকশনের। ওমর ফারুক রিয়াজ জানান এই নাটকটা দুইটি ফ্যামিলিকে কেন্দ্র করে বানানো হয়েছে। খুব সুন্দর একটা গল্প। আশা করি দর্শক খুব ইনজয় করবেন। এখানে অভিনয় করেছেন নাকি হামিদ, ওমর ফারুক রিয়াজ, বাদল, নিজাম ও মুন। নাটকটি খুব শিগগিরই রিলিজ হবে চ্যানেল নাইনে।
অভিনেত্রী বলেন, "আমার স্পেশাল একটা কাজ আসছে। নাম নুরী। আর নুরী কাজটা নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকের নূরী নাটকে আমাকে একদম নতুন লুকে দেখতে পাবে এবং অনেক সুন্দর একটা গল্প। এই নাটকটা পরিচালনা করেছেন এস এম কারিম। তাছাড়া খুব তাড়াতাড়ি আমার তিনটা গান রিলিজ হবে। একটা ইন্ডিয়াতে শুটিং করা হয়েছে। গানের নাম সর্বনাশী প্রিয়া। এটাতে মডেল ছিলাম আমি ও ইন্ডিয়ান মডেল মীর। আর এই গানটা খুবই রোমান্টিক। আশা করি গানটা দর্শক খুব পছন্দ করবে। "
তিনি বলেন, "আর আরেকটা গান হচ্ছে 'প্রিয়া তুই বড় বেইমান' এগুলো ছাড়াও বর্তমান বেশ কিছু শর্ট ফিল্ম রিলিজের অপেক্ষায় আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এগুলো ছাড়াও কন্টিনিউ শুটিং নিয়ে ব্যস্ত আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করব আশা করি। যাতে দর্শক খুব ইনজয় করবেন। "
তিনি বলেন, "খুব তাড়াতাড়ি আমার নতুন দুইটা ওয়েব ফিল্ম শুরু করব। আমার নতুন কাজের জন্য সবার কাছে দোয়া প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। আর একটু একটু করেই অনেক দূর এগোতে চাই। "
তিনি বলেন, "আগামীকালও আমার শুটিং আছে। নাটকের শুটিং। আর এই শুটিংটা হবে উত্তরাতে। বিস্তারিত পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।"
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments