ডেস্ক রিপোর্টঃ সুফী সাধক শেখ আব্দুল হানিফের ২য় মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে হাক্কানী দরবার শরীফের তত্ত্বাবধায়ক ডাঃ সুমাইয়া সুমীর সভাপতিত্বে আজ ২০ জুলাই দিবাগত রাতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
‘ঊপলব্ধিতে সত্য মানুষ সুফী সাধক শেখ আব্দুল হানিফ’- শীর্ষক ওয়েবিনারে তাঁর জীবন, দর্শন ও কর্মপরিধি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ হাক্কানী খানকা শরীফের সভাপতি শাহ্ শাহ্নাজ সুলতানা, ড. আহসান আলী, ঢা.বি, ডাইরেক্টর টু অনারেবল স্পীকার অব বাংলাদেশ পার্লামেন্ট তারিক মাহমুদ টিপু, গণজাগরণ মঞ্চের সংগঠক, লেখক ও গবেষক মারুফ রসুল ।
এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ বলেন হাক্কানী দর্শনের ভ্রুণ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। কারন রাজনীতি, অর্থনীতি, ভুখা মানুষের কথা থেকে শুরু করে সকল দর্শনের সারবস্তু হাক্কানী দর্শনে রয়েছে। বঙ্গবন্ধু যেমন করে বলেছিলেন-বিশ্ব দুইভাগে বিভক্ত, শোষক আর শোষিত- আমি শোষিতের পক্ষে। হাক্কানী দর্শনেও একই কথাই বলা হয়েছে।
তিনি এ ওয়েবিনারে যুক্ত হয়ে বলেন, হাজার হাজার বছরের ঐতিহ্য, আমার ভাষা, আমার প্রাণের ভাষা, যে ভাষার জন্য আমরা রক্ত দিলাম, শহীদ হলাম-সেই সত্যের সন্ধানে- শেকড়ের সন্ধানে আমাদের আলোকিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে-এ ভাবেই আমি সুফীসাধক শেখ আব্দুল হানিফ হাক্কানীকে শ্রদ্ধা জানাই।
সাপ্তাহিক বর্তমান সংলাপ এর নির্বাহী সম্পাদক শাহ্ ড. আলাউদ্দিন আলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments