স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টাকীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসামী গ্রেফতারে বিক্ষুব্ধ জনতা আগামী ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসামী গ্রেফতার না হলে ঢাকা-সিলেট, এশিয়ান বাইবাস, রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এশিয়ান বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি স্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেওয়া হয়।
এসময় বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে, আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে প্রধান আসামী করে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ এপ্রিল কলি বাহিনীর সন্ত্রাসীরা বেসরকারী টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। রূপগঞ্জে অসংখ্য বাহিনী গড়ে উঠেছে। এসব বাহিনীকে উৎখাত করার জন্য পুলিশের সজাগ দৃষ্টি কামনা করেছেন বক্তারা। তা-না হলে রূপগঞ্জের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে। কলি বাহিনী গত এক বছরে কাঞ্চন পৌরসভায় অর্ধশতাধিক ঘটনা ঘটিয়েছে। বক্তারা বলেন, এ বাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বড় ধরণের কর্মসূচী দিয়ে রূপগঞ্জ অচল করে দেওয়া হবে।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট লায়ন আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক জনতার সিনিয়র স্টাফ রিপোর্টার সফিকুল ইসলাম । এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শহীদুল্লা গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই শাহেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, ইনকিলাবের মোঃ খলিল সিকদার, ভোরের কাগজের নজরুল ইসলাম, ভোরের আকাশের সুশিল সরকার, সমকালের জিয়াউর রাশেদ, যুগান্তরের এ হাই মিলন, দৈনিক বাংলার রাসেল আহমেদ, জনতার আনোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জাহাঙ্গীর আলম হানিফ, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন খান, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, সময়ের আলোর রাশেদুল ইসলাম, দেশ রুপান্তরের আতাউর রহমান সানি, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, এশিয়ান টেলিভিশনের রিপন মিয়া, বশির আহমেদ সহ আরো অনেকে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments