জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার সাতপোতা রহিমা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক হুমায়ন কবীর মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা
অফিসার হারুন-অর-রশিদ, বিদ্যুৎ সাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন। এর আগে স্বাগত বক্তব্য দেন-সাতপোতা রহিমা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষক সহিদুল ইসলাম, বাবলুর রহমান, আবু মুছা, নাজমুন নাহার, বাবলুর রহমান, আবু সায়েম,আরিফ মাহমুদ, কামাল হোসেন, কামাল হোসেন, আলমগীর কবির, কবিরুল ইসলাম, রনি রাণী পাল, আসাদুল ইসলাম প্রমূখ। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফুল দিয়ে
বরণ করে নেয়া হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments