ইবি প্রতিনিধি: পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে একত্রিত হন শিক্ষার্থীরা। পরবর্তীতে একটি বৃহৎ মিছিলের বহর বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক'সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এক হয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের দিনশেষ, হত্যাকারী, স্বৈরাচারী শেখ হাসিনার গলায় দড়ি, কন্ঠে আবার লাগা জোর ফ্যাসিবাদের কবর খোড়, স্বৈরাচারীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; ধর ধর লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর; সন্ত্রাসীদের বিরোদ্ধে, ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, তানভীর মন্ডল'সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত এই হাসিনার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা চালাবে। সুতরাং আমাদের একমাত্র দাবী খুনি হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। আমাদের শহীদের রক্তের প্রতি যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু একটা জিনিসের ব্যাপারে আমরা সবাই কঠোর, আওয়ামী লীগ প্রশ্নে এদেশের সবাই এক। এদেশে তাদের ঠাঁই দেওয়া হবে না। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এদেশে যদি এই সংগঠনের কোন প্রকার কার্যক্রম পরিচালনা হয় তাহলে সন্ত্রাসী আইনে তাদের অনতিবিলম্বে বিচার করতে হবে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments