স্টাফ রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার মেজর (অব.) এমএ জলিল এর মৃত্যু বার্ষিকীতে জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়েছে।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব.) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আজ সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জলিল এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত শেষে শেরীফা কাদের এ কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন মেজর (অব.) জলিলের বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য - নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার, আমিনুল ইসলাম। জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments