বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ রেজুলেশন না করে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মাদরাসার অভিভাবক সদস্য মো. ইয়ার হোসেন হাওলাদার ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অভিযোগ করে জানান, মাদরাসা পরিচালনা পর্ষদের কোন সদস্যকে না জানিয়ে সম্প্রতি অধ্যক্ষ একাই অবৈধ ক্ষমতাবলে রেজুলেশন না করেই একটি বড় আকারের কাঁঠাল গাছ বিক্রি করে দেন। বিষয়টি জেনে বাধা দিলে এখন পর্যন্ত গাছের একটি অংশ মাদরাসা মাঠে পরে আছে। বাকি অংশ গুলোর কোন হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. আলমগীর হোসেনের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কাঁঠাল গাছটি মরে গিয়ে মাদরাসার পশ্চিম প্রান্তের একটি ঘরের ওপরে পড়তে ছিলো। এই বিষয়টি এডহক কমিটির সকলের উপস্থিততে অধ্যক্ষ একটি মিটিংএ মৌখিক ভাবে জানিয়ে ছিলেন। তবে বিক্রি নয় মাদরাসার কিছু ফার্ণিচার তৈরির জন্য গাছটি কাটা হবে বল অধ্যক্ষ ওই সময়ে জানিয়েছিলেন। বিক্রি করলে অবশ্যই রেজুলেশন করতে হবে। এ প্রসঙ্গে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইয়ার হোসেন কমিটির কোন কিছুনা। তবে অতি বৃষ্টিতে গাছটি মাদরাসার টিনের ঘরের ওপরে হেলে পড়ার কারণে ঘরটি রক্ষার জন্য গাছটি কেটে রাখা হয়েছে। বিক্রি করা হয়নি।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments