জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেশন বেনিফিটের সুবিধা বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) অনুষ্ঠিত ৩৯ তম বার্ষিক সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিনেট অধিবেশনের আলোচ্যসূচির ৯ নং এজেন্ডাভুক্ত বিষয়ে সিনেট সদস্যদের পর্যালোচনা ও সম্মতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৬৫ বছর ও কর্মকর্তা কর্মচারীদের বয়স ৬২ বছর পূর্ণ হওয়ার দিনই তাদের অবসর গ্রহন করতে হবে।
পূর্বে, সেশন বেনিফিটের সুবিধা অনুযায়ী আগে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অর্থ বৎসরের যেকোন সময়ই অবসরে যাওয়ার সময় হোক না কেন তিনি অর্থ বৎসরের শেষদিন বা সেশনের শেষ দিন অর্থাৎ ২৯ শে জুন পর্যন্ত চাকুরীতে বহাল থাকতেন। ১৯৯৩ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য প্রথম সেশন বেনিফিট চালু হয় বলে জানা গেছে। পরে বাকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোও একই নিয়ম চালু করে।
সেশন বেনিফিটের কারণে প্রতিবছর কোটি টাকা বেশি ব্যয় করতে হয় সরকারকে। বিষয়টি নিয়ে বিতর্ক ওঠার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববদ্যালয় সেশন বেনিফিট বাতিল করে।
বিষয়টি অনুসরণ করে গত বছরের ২৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় ‘সেশন বেনিফিট’ বাতিল করার সুপারিশ করা হয়, যা নিয়ম অনুযায়ী পরবর্তীতে সিনেট সভায় অনুমোদন করে বাস্তবায়ন করতে হয়। করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত না হওয়ায় সেশন বেনিফিট এতদিন বলবৎ ছিল। গতকাল অনুষ্ঠিত সিনেট সভায় সিদ্ধান্তটি সিনেট সদস্যদের অনুমোদনক্রমে পাস করা হয়।
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
সব মন্তব্য
No Comments