স্টাফ রিপোর্টার: নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর আন্দোলনকারীরা যমুনা এলাকায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কঠোর ব্যবস্থা নেয়। এতে আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন।
ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, লাঠিচার্জ ও টিয়ারশেলের কারণে অনেকেই দিকবিদিক ছুটতে থাকেন। এ সময় কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। তবে আটকের সঠিক সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, যমুনা এলাকার নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হওয়ায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন যমুনার সামনে অবস্থান নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments