আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে অন্তর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন কলেজ ছাত্র অন্তর (১৮)। বুধবার (৩১ আগষ্ট) দুপুর ২ ঘটিকার দিকে বানিয়াপাড়া বুড়াপিরের দরগাহ খালে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর শেরপুরের ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে তার দুই বোন থাকলেও সে পিতার একমাত্র ছেলে সন্তান ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে সে পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে যায়। পার্শ্ববর্তী দরগাহ খালে মাছ ধরার সময় দুপুর ২ টার দিকে সে পা পিছলে পানিতে ডুবে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সাঁতার জানত না বলে তার পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments