এস. এম সাব্বির হোসেন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়রা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুল কবির সম্রাট। আর সাধারণ সম্পাদক হয়েছেন এম, রকিব হাসান।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কয়রা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবানে বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতি ও সম্মতিতে নতুন ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট কেআরইউ'র প্রতিষ্ঠাতা টানা দ্বিতীয় বারের সভাপতি এবং জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও খুলনাঞ্চলের দৈনিক পূর্বাঞ্চলের কয়রা উপজেলা প্রতিনিধি। সাধারণ সম্পাদক এম, রকিব হাসান জাতীয় দৈনিক অধিকার'র কয়রা উপজেলা প্রতিনিধি।
কেআরইউ'র সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক খোলা কাগজ এবং গোপালগঞ্জের আঞ্চলিক পত্রিকা দৈনিক ভোরের বাণী'র ভ্রাম্যমাণ প্রতিনিধি মো: ইকবাল হোসেন। সহ-সভাপতি-২ হয়েছেন দৈনিক নওয়াপাড়া'র কয়রা উপজেলা প্রতিনিধি শেখ শামসুজ্জামান ইমন।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শাহানুর আলম, কোষাধ্যক্ষ- মো: আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক- মো: আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক- শুভ মন্ডল, প্রচার সম্পাদক- মো: ফয়সাল হোসেন, ক্রীড়া ও সাংকৃতিক বিষয়ক সম্পাদক- মো: রিপন সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মো: মুকুল হোসেন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো: সাব্বির হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো: জহুরুল হক, মো: আলাউদ্দীন, মো: আবু বকর ছিদ্দীক, ধীরাজ কুমার রায় এবং সাইদুল ইসলাম। সাধারণ সদস্য মনোনীত হয়েছেন আলমগীর হোসেন ও জনাব টিটু।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments