স্টাফ রিপোর্টার: জনতা পার্টির মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ থেকে তাঁকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, মওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে, তা পর জানানো হবে।
চলতি বছরের এপ্রিলে 'জনতা পার্টি বাংলাদেশ' নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেন। তিনি দলটির মহাসচিব হন, এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান।
এক সময়ের তুকোর সাংবাদিক শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায় থেকে তাঁকে বহিস্কার করা হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments