সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পরিচালিত একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচি। কেন্দ্রভিত্তিক ৩৮তম ব্যাচ। সদস্য নেয়া হচ্ছে।
কলেজের ছাত্রছাত্রীরা যাতে তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের জন্য একটি বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই।
বই পড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা। এই কর্মসূচিতে থাকছে ১২টি করে বই। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যে কোনো ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচি চলবে ১৮ সপ্তাহ। ১৮ সপ্তাহে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই।
বইপড়া শেষ হলে অনুষ্ঠিত হবে একটি ছোট্ট মূল্যায়ন পর্ব।
* মূল্যায়ন পর্বে যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার।
* যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার।
* যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার।
* যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে নিম্নলিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে:
যোগাযোগের ঠিকানা:
বিশ্বসাহিত্য কেন্দ্র
১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা ১০০০
ফোন: ৯৬১১২২৮-৯, ৯৬৬০৮১২, ৫৮৬১২৩৭৪
০১৮৬১৩৪৭৪২৭, ০১৭৬১৪৯৬৪৯৭, ০১৯৭১৪৭৫৮৯৫
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments