ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিপ্রতিবন্ধী হেলালের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। পরিবারটির নয়জনই দৃষ্টিপ্রতিবন্ধী। এর মধ্যে আটজনই জন্মান্ধ। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী অতিদরিদ্র হেলাল মিয়ার (৫৯) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এম.এসসি। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাবেক যুব প্রধান শাহজাহান সাজু, পিএসটু চেয়ারম্যান, জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট শরিফুল আলম, ইউনিটের হিসাবরক্ষক মো: আরিফুর রহমান মনির, যুব প্রধান তানভীর রশিদ, সমাজসেবী আসিফুল আলমসহ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারের প্রতিটি সদস্যকে ত্রাণ সামগ্রী হিসেবে জনপ্রতি সাড়ে ৭কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি দেয়া হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের এই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের বসবাস। পরিবার প্রধানের নাম হেলাল মিয়া। তাঁর চার ছেলে ও চার মেয়ে। এদের মধ্যে চার ছেলে, এক মেয়ে, দুই নাতি ও এক নাতনি জন্মান্ধ। এছাড়াও বড় ছেলে সাদেকের দুই সন্তান এবং ছোট ছেলে ফারুকের এক সন্তানও জন্মান্ধ।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments