ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কবি। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তী ৮০ বছর পর্যন্ত আবেগে, মননে, অনুভাবনায় বাঙালীর জীবনকে সমৃদ্ধ করে গেছেন। তার সাহিত্যকর্ম বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এনে দিয়েছে সম্মান আর স্বীকৃতি। রবির রচনার আলোকে উদ্ভাসিত হয়েছে বাংলার দিক-দিগন্ত। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এমনকি আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সাথে বিজড়িত হয়ে আছেন। তিনি আরও বলেন, কবির সহধর্মিনী মৃনালিনী দেবীর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি তথা ফুলতলার মানুষ হিসেবে আজ আমরা ধন্য গর্বিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে প্রান্তজনের রবীন্দ্রনাথ বিষয়ের উপর আলোচনা করেন সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বাবলু, সদস্য বিলকিস আক্তার ধারা, ফারজানা ফেরদৌস নিশা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম ও শেখ আবুল বাশার, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি প্রমুখ।
ফুলতলার দামোদর হাই স্কুলের দুই ভবনের মধ্যবর্তী
রাস্তা বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- দামোদর এম. এম মাধ্যমিক বিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী রাস্তা বিধি-বর্হিভূতভাবে বরাদ্দ এনে প্রকল্প বাস্তবায়নের পায়তারা করার প্রতিবাদে বিদ্যালয় কতৃপক্ষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় ভবন সম্মুখে যশোর খুলনা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা নূর হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, প্রধান শিক্ষক এস এম এ হালিম, গাজী নওশের আলী, আঃ মজিদ মোল্যা, সরদার জাকির হোসেন, গৌর হরি দাস, গৌতম কুন্ডু, এসকে আলী ইয়াসিন, রবিন বসু, কামরুজ্জামান নান্নু, মোঃ শমিম সরদার, মোল্যা সুমন পারভেজ, মোঃ নুর ইসলাম, ডালিয়া বেগম, মিসেস কেয়া, আতিয়ার রহমান আকুঞ্জী, মোনজেল আলী সরদার, মোঃ মনিরুল ইসলাম, ইদ্রিস সরদার, রবিন কুন্ডু, শেখর সুরসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী রাস্তা বিধি-বর্হিভূতভাবে বরাদ্দদানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments