বরিশাল অফিস: বরগুনা জেলার পাথরঘাটা এবং ভোলা জেলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ করেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) আইএসপিআর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন
তিনি আরও জানান, অভিযানে ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার অধিক।
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপর আরেকটি অভিযানে, ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী এরূপ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments