কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: চলছে রমজান মাস। তাই পর্যটক শূন্য হয়ে পড়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। সৈকতের ছাতা ও বেঞ্চিগুলো পড়ে রয়েছে ফাঁকা। বিরাজ করছে সুনশান নিরবতা। দোকানিরা সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যা নামার আগেই তা বন্ধ করে দেন। সারাদিনে ক্রেতা পেতে বেগ পেতে হচ্ছে ব্যবসায়িদের। এছাড়া সৈকতের ফটোগ্রাফার, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও ফিশ ফ্রাইয়ের সঙ্গে সংশ্লিষ্টরাও এখন বেকার সময় কাটাচ্ছেন। দর্শনীয় পয়েন্টগুলোতে পর্যটকদের আনোগেনা না থাকায় প্রকৃতি যেন মলিন হয়ে রয়েছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়িদের সাথে কথা বলে জানা যায়, পদ্মাসেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ভীড়ে বুকিং থাকতো শতভাগ হোটেল মোটেল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারনায় মুখরিত ছিলো কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকতসহ দর্শনীয় স্পটগুলো। আর পর্যটন নির্ভর ব্যবসায়িদেরও ছিলো ব্যস্ততা। বর্তমানে এর উল্টো চিত্র। রমজানের শুরুতে পর্যটক শূন্য হয়ে পড়েছে সাগরকন্যা খ্যাত এই সমুদ্র সৈকত। হোটেল মোটেল ব্যবসায়ীরাও পাচ্ছেন না রুম বুকিং দেওয়ার মত পর্যটক। তবে ঈদকে ঘিরে অসংখ্য পর্যটকদের আগমন ঘটবে এমন প্রত্যাশায় করছেন হোটেলে-মোটেল ব্যবসায়িরা।
সৈকতে ফটোগ্রাফার রহমান অলস সময় কাটাচ্ছেন। তিনি বলেন,পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে একটানা পর্যটক ছিল ভরপুর। রমজানের শুরু থেকে পর্যটক নেই। তাই আমাদের কাজও নেই।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি মো.জহিরুল ইসলাম বলেন, প্রতি বছরই রমজান মাসে পর্যটক তুলনামূলক কম থাকে। এবছরেও এর ব্যতিক্রম ঘটেনি। পর্যটক না থাকায় অনেক হোটেল মোটেলের কর্মচারীদের ছুঁটি দিয়েছে মালিক পক্ষ। তবে রোজার শেষের দিকে ঈদে এসব হোটেল-মোটেলগুলোতে অগ্রীম বুকিং শুরু হবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, পর্যটক না থাকলেও কুয়াকাটার বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের টিম কাজ করছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments